Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

শিশুকন্যাকে যৌন নির্যাতন, এগরায় ধৃত প্রৌঢ়

শিশুকন্যাকে যৌন নির্যাতন, এগরায় ধৃত প্রৌঢ়
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: প্রতিবেশী পাঁচ বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেপ্তার করল এগরা থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম বিষ্ণুপদ বেরা। তার বাড়ি এগরার আড়াঙ্গা গ্রামে। ধৃতের  বিরুদ্ধে পকসো মামলা রুজু করা হয়েছে। রবিবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তদন্তের স্বার্থে চারদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ওই শিশুকন্যাকে নিজের বাড়িতে চকোলেট দেওয়ার প্রলোভন দিয়ে ডাকে অভিযুক্ত। সেই সময় সে বাড়িতে একাই ছিল। অভিযুক্ত শিশুকন্যাটির উপর যৌন নির্যাতন চালায়। এরপর শিশুকন্যা বাড়িতে এসে বিষয়টি জানায়। ঘটনাটি জানাজানি হওয়ায় এলাকায় উত্তেজনা ছড়ায়। এরপর শিশুকন্যার মা থানায় এবিষয়ে অভিযোগ দায়ের করে পুলিসকে প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানান। পুলিস অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রাতেই ওই প্রৌঢ়কে গ্রেপ্তার করে। এদিকে পুলিস শিশুকন্যার মেডিক্যাল টেস্টের ব্যবস্থা করেছে। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ