চার বছরের শিশুকন্যাকে অপহরণ করে ধর্ষণ। মঙ্গলবার রাতে এমনই নারকীয় ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুরে। বুধবার পুলিস জানিয়েছে, মঙ্গলবার রাতে ঘুমন্ত ওই শিশুকে তুলে নিয়ে যায় অভিযুক্ত। শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন বাড়ির লোকজন। পরদিন গ্রাম থেকে এক কিলোমিটার দূরে একটি মাঠ থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। এরপরই পরিবারের লোকজন পুলিসের দ্বারস্থ হন।



