Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

শিশুকন্যা সহ নিখোঁজ গৃহবধূ

শিশুকন্যা সহ নিখোঁজ গৃহবধূ
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: তিনবছরের মেয়েকে নিয়ে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে আসছিলেন মাঝবয়সি গৃহবধূ। কিন্তু মাঝপথেই রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গিয়েছেন তিনি। চারদিন ধরে নিখোঁজ থাকায় দুশ্চিন্তায় ভুগছে ওই গৃহবধূর স্বামী সহ পরিবার। গত বুধবার গাইঘাটা থানায় মিসিং ডায়েরিও করেছেন নিখোঁজ বধূর স্বামী। গাইঘাটা থানার পুলিস জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। খোঁজও করা হচ্ছে তাদের।
Advertisement
ঠাকুরনগরে বাড়ি বিদ্যুৎ বিশ্বাসের (নাম পরিবর্তিত)। পেশায় শিক্ষক। তাঁর দুই মেয়ে। গত রবিবার তিনবছরের ছোট মেয়েকে নিয়ে স্ত্রী গোপালনগরে বাপের বাড়িতে গিয়েছিলেন। বিকেলে বাড়ি ফেরার জন্য অটোতেও উঠেছিলেন মহিলা। কিন্তু বাড়ি ফেরেননি। শিক্ষক অনেক খোঁজাখুঁজি করেও হদিশ পাননি। ২০ নভেম্বর গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, গোপালনগর থেকে মেয়েকে নিয়ে স্ত্রী অটোয় উঠেছিল। দোকানের সিসি ক্যামেরার ফুটেজ থেকে দেখেছি। চাঁদপাড়ার পর তাঁর হদিশ পাওয়া যাচ্ছে না। স্ত্রী ছোট মেয়েকে নিয়ে কোনও চক্রের হাতে পড়ল কি না, সেটা নিয়েই দুশ্চিন্তায় আছি। তিনি আরও বলেন, এর আগেও আমার স্ত্রী দু’বার বাড়ি থেকে চলে যান। কয়েকদিন পরে আবার বাড়িতে ফিরে আসেন। ও একেবারের সরল সাদামাটা। 
সম্পর্কিত সংবাদ