Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

শিশুকন্যা ধর্ষণে  সাক্ষ্য বিচারকের

শিশুকন্যা ধর্ষণে  সাক্ষ্য বিচারকের
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড়তলায় সাত মাসের এক শিশুকন্যাকে ধর্ষণের মামলায় বুধবার আদালতে সাক্ষ্য দিলেন একজন বিচারক ও তিনজন চিকিৎসক। এদিন কলকাতার বিচারভবনের বিশেষ পকসো আদালতে বন্ধ এজলাসে ওই তিনজন সাক্ষ্য দেন বলে জানান সহকারী সরকারি কৌঁসুলি সৈকত পান্ডে। তিনি জানান, এনিয়ে এই মামলায় মোট ১১ জন সাক্ষ্য দিলেন। আদালত সূত্রে জানা গিয়েছে, এদিন যে বিচারক আদালত সাক্ষ্য দিলেন, তিনি জেলে গিয়ে ধৃত যুবকের হাঁটা‑চলার আইনি নমুনা সংগ্রহ করেছিলেন। আর যে তিনজন চিকিৎসক নির্যাতিতা শিশুটিকে পরীক্ষা করেছিলেন, তাঁরাও এদিন সাক্ষ্য দেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ