মুম্বই: তিন বছরের শিশুকন্যাকে যৌন হেনস্তার অভিযোগে আটক এক নাবালক। পুনের কোন্ধওয়ার ঘটনা। রবিবার ৯ বছরের ওই অভিযুক্তকে আটক করে জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করে পুলিস। পরে তাকে জামিন দেওয়া হলেও তার মা-বাবাকে হেফাজতে নেওয়া হয়েছে। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়া দেখেই এই অপকর্ম করেছে সে। উভয়ই একই এলাকার বাসিন্দা। সেই সূত্রে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে আলাপ ছিল।



