Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

শাশুড়িকে খুনের দায়ে জামাইয়ের যাবজ্জীবন

শাশুড়িকে খুনের দায়ে জামাইয়ের যাবজ্জীবন
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: শাশুড়িকে খুনের দায়ে জামাইকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বারাসত আদালত। সাজাপ্রাপ্ত আসামির নাম অভিজিৎ দেব (৩৮)। জানা গিয়েছে, হাবড়ার পূর্ব কামারথুবার বাসিন্দা অভিজিৎ দেবের দ্বিতীয় পক্ষের স্ত্রী মুনমুন পাল। পারিবারিক অশান্তির কারণে মুনমুন তাঁর বাপের বাড়ি চলে যান। রাগের বশে অভিজিৎ শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীকে না পেয়ে শাশুড়ি রীতা পালের (৫৬) মাথায় লোহার রড দিয়ে আঘাত করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় শাশুড়ির। ঘটনাটি ঘটেছিল ২০১৭ সালের ২৮ এপ্রিল। এ নিয়ে অভিযোগ দায়ের হলে পুলিস গ্রেপ্তার করছিল অভিজিৎকে। দীর্ঘ সাতবছর পর বৃহস্পতিবার অভিজিৎকে দোষী সাব্যস্ত করে। শুক্রবার সাজা ঘোষণা হয়। আইনজীবী মৃণালকান্তি দাস বলেন, অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ