Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

শিশুদের জন্য বীরপল্লি দুর্গাপুজো কমিটির ২৫টি প্রতিযোগিতা  

শিশুদের জন্য বীরপল্লি দুর্গাপুজো কমিটির ২৫টি প্রতিযোগিতা
 
  • ২৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
কাজল মণ্ডল, ইসলামপুর: মোবাইলের প্রতি আসক্তি জ্বলন্ত সমস্যা হয়ে উঠেছে। খেলাধুলোর প্রতি আগ্রহ তৈরি করতে শিশুদের নিয়ে ২৫টি প্রতিযোগিতামূলক খেলার আয়োজন করল ডালখোলার বীরপল্লি দুর্গাপুজো কমিটি। প্রতি বছর সাধারণতন্ত্র দিবসে এই প্রতিযোগিতা করা হয়।
Advertisement
খেলা পরিচালন কমিটির সম্পাদক সোনু চৌধুরী বলেন,১৫ বছর ধরে এদিন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। বর্তমান সময়ে শিশুরা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। এই প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের খেলাধুলো করার বার্তা দেওয়া হয়। পাশাপাশি মায়েরাও উৎসাহিত হচ্ছেন। মহিলাদের জন্য মিউজিক্যাল চেয়ার খেলা রাখা হয়েছিল। পাড়ার শিশু ও মহিলারা অংশগ্রহণ করায় প্রতিযোগিতা অন্য মাত্রা পেয়েছিল। স্লো সাইক্লিং, ছবি আঁকা, আলু দৌড়, মোমবাতি দৌড় সহ ২৫ টি খেলা ছিল। অংশ নিয়েছিল ১২ বছর বয়স পর্যন্ত শিশুরা। স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়েছে। বীরপল্লি প্রাথমিক বিদ্যালয়ের যে পড়ুয়ারা ক্লাসে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে, তাদেরও সম্মানিত করা হয়।
পরিচালন কমিটির সভাপতি সত্যেন্দ্রনাথ দাস, অন্যতম সদস্য অপু ঘোষ ও প্রদীপ দে বলেন,  রবিবার বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত প্রতিযোগিতা চলেছে। শিশুদের মধ্যেই প্রাণশক্তি লুকিয়ে আছে। তারা যত খেলাধুলো করবে, সমাজের জন্য মঙ্গল।
Advertisement
সম্পর্কিত সংবাদ