Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

শিশু, মহিলা সহ সীমান্তে ধৃত পাঁচ

শিশু, মহিলা সহ সীমান্তে ধৃত পাঁচ
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বসিরহাট: সীমান্তে দুই শিশু, তিন মহিলা সহ পাঁচজন বাংলাদেশিকে গ্রেপ্তার করল বিএসএফ। জানা গিয়েছে, স্বরূপনগর ব্লকের বিথারি ও তারালি সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার পর বিএসএফ জওয়ানরা তাঁদের আটক করে। জিজ্ঞাসাবাদের সময় কোনও বৈধ কাগজপত্র না দেখাতে পারায় তাঁদেরকে গ্রেপ্তার করে স্বরূপনগর পুলিসের হাতে তুলে দেওয়া হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ