Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

শিশু ধর্ষণ, মায়ের গোপন জবানবন্দির আর্জি মঞ্জুর

শিশু ধর্ষণ, মায়ের গোপন জবানবন্দির আর্জি মঞ্জুর
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড়তলা থানা এলাকায় ফুটপাতবাসী সাত মাসের এক শিশুকন্যার ধর্ষণের ঘটনা ঘটেছিল। সে মামলায় শিশুটির মায়ের গোপন জবানবন্দির আর্জি মঞ্জুর করল আদালত। শনিবার কলকাতার নগর দায়রার বিশেষ পকসো আদালত এই আর্জি মঞ্জুর করে। আগামী সপ্তাহে ব্যাঙ্কশালের একজন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে তিনি ওই আইনি প্রক্রিয়ায় অংশ নেবেন। সরকারি কৌঁসুলি সৈকত পান্ডে জানান, নির্যাতিতা শিশুটি শহরের একটি সরকারি হাসপাতালে ভর্তি। সেখানে সে চিকিৎসকদের নজরদারিতে রয়েছে। একটি মেডিক্যাল বোর্ড গঠিত হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ