Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

শিশু ধর্ষণ: ধৃতকে হেফাজতের উদ্যোগ

শিশু ধর্ষণ: ধৃতকে হেফাজতের উদ্যোগ
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড়তলায় সাত মাসের এক পথশিশুকে ধর্ষণের মামলায় জেল হেফাজতে থাকা যুবককে এবার পুলিস হেফাজতে নেওয়া হবে বলে আদালত সূত্রের খবর। টি আই প্যারেড সহ কিছু আইনি পদক্ষেপের জন্য সরকারপক্ষ ধৃতকে জেল হেফাজতে পাঠানোর আর্জি জানিয়েছিল। সেই আইনি প্রক্রিয়া শেষ হলেই ধৃতকে পুলিস হেফাজতে নেওয়া হবে। এদিকে প্রশ্ন উঠেছে যে, তদন্ত প্রক্রিয়া শেষ না হতেই কেন অভিযুক্তকে পুলিস হেফাজতে না পাঠিয়ে জেল হেফাজতে পাঠানোর আর্জি জানানো হয়েছিল। আইনজীবীর সাফাই, আইনি প্রক্রিয়ার জন্যই হেফাজতে নেওয়ার আর্জি জানানো হয়েছিল।
Advertisement
সম্পর্কিত সংবাদ