Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্রীরামপুরের রাধাবল্লভ মন্দির সংস্কারে উদ্যোগী রাজ্য, পরিদর্শন

শ্রীরামপুরের রাধাবল্লভ মন্দির সংস্কারে উদ্যোগী রাজ্য, পরিদর্শন
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: শ্রীরামপুরের বল্লভপুর মন্দির সংস্কার করে সেটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। সোমবার সেই কাজের বিষয়টি খতিয়ে দেখে গেলেন রাজ্যের পূর্তসচিব অন্তরা আচার্য। তাঁর সঙ্গে এদিন শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা, বল্লভপুর রাধাবল্লভ মন্দিরের ট্রাস্টি বোর্ডের সভাপতি প্রদোষ ভট্টাচার্য সহ প্রশাসনিক কর্তারা ছিলেন। এদিন ওই মন্দির পরিদর্শনের পরে মাহেশ জগন্নাথ মন্দির পরিদর্শনে যান প্রশাসনিক কর্তারা। প্রসঙ্গত, জগন্নাথ মন্দির, বল্লভপুরের রাধাবল্লভ মন্দির, গঙ্গারঘাট ও মাহেশের রথকে কেন্দ্র করে একটি পর্যটন সার্কিট গড়ার উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। সেই পরিকল্পনার আওতায় মাহেশের জগন্নাথ মন্দির নতুন করে গড়ার কাজ অধিকাংশই শেষ হয়েছে। ওই পরিকল্পনা তৈরির জন্য স্থানীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক সুদীপ্ত রায় রাজ্য সরকারকে প্রস্তাব দিয়েছিলেন। এদিন পুরপ্রধান গিরিধারী বলেন, জগন্নাথ মন্দির নবকলেবর পেয়েছে। এবার বল্লভপুরের রাধাবল্লভ মন্দির তৈরির কাজে হাতে দেওয়া হবে। রাজ্য সরকারে পূর্তসচিব সেই কারণেই এসেছিলেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ