সংবাদদাতা, হলদিয়া: হলদিয়ায় প্রকাশ্যে এল বিজেপির সাংসদ বনাম বিধায়কের বিরোধ। রবিবার হলদিয়ায় একটি শ্রমিক সমাবেশে বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের নাম না করে তাঁর নেতৃত্বাধীন সংগঠনকে ‘প্রতারণামূলক সংগঠন’ বলে তোপ দাগলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে বিধায়ক ও তাঁর সহযোগী রাজ্য নেতা শ্যামল মাইতির বিরুদ্ধে নাম না করে দলীয় অনুশাসন ভাঙার অভিযোগ এনেছেন। এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি বিধায়কের পাল্টা মন্তব্য, মনে হয় উনি ট্রেড ইউনিয়ন বোঝেন না।
Advertisement
বিজেপি সাংসদ বলেন, শ্রমিকদের যা কিছু সমস্যা বিএমএসকে জানাবেন। অন্য কারও দ্বারা প্রভাবিত হবেন না। হলদিয়ায় মাঝে মাঝে বিজেএমসি নামে একটি প্রতারণামূলক সংগঠনের নাম শুনতে পাচ্ছি। আমাদেরই দলের কিছু কিছু লোক দলীয় অনুশাসন অগ্রাহ্য করে সেটি চালাচ্ছেন। হলদিয়ায় অফিসে যখন বসছি, তাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ পাই। তিনি আরও বলেন, বিএমএসকে ভেঙে শ্রমিকদের বিজেএমসিতে নিয়ে যাওয়া চলে যাওয়া হচ্ছে আমাদেরই দলের দু’একজন নেতৃত্বদের উদ্যোগে। এটা করতে বারণ করেছি শ্রমিকদের।
এদিন সাংসদ শ্রমিকদের আবেদন করেন, বিজেএমসি দ্বারা প্রতারিত হবেন না। যে সমস্ত কারখানায় শ্রমিকদের নতুন বেতন চুক্তি হয়নি, সেখানে চোয়াল শক্ত করে নিজেদের স্বার্থ সুরক্ষিত রেখে চুক্তি ফয়সালা করতে হবে। বিজেপি সাংসদের এই মন্তব্যের প্রেক্ষিতে বিধায়ক তাপসী মণ্ডল বলেন, গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নিয়ে ট্রেড ইউনিয়ন তৈরি হয়। তাই কোনও রেজিস্ট্রার্ড ট্রেড ইউনিয়ন বৈধ বা অবৈধ আমরা কেউ বলতে পারি না। আমার মনে হয়, উনি এমন বলতে পারেন না। আসলে উনি এবিষয়ে বোঝেন না।
এদিন হলদিয়ার টাউনশিপে বিজেপির শ্রমিক সমাবেশ হয় বিবি ঘোষ অডিটোরিয়ামে। ওই শ্রমিক সমাবেশের আয়োজক ভারতীয় মজদুর সঙ্ঘ বা বিএমএস। এটি আরএসএসের শ্রমিক সংগঠন হলেও বিজেপির নেতা কর্মীরাই মূলত সংগঠনের সদস্য। ফলে শিল্পাঞ্চলের ওই সমাবেশ কার্যত বিজেপির শ্রমিক সমাবেশ হয়ে ওঠে এদিন। সেখানে আমন্ত্রণ ছিল না স্থানীয় বিজেপির বিধায়ক তাপসী মণ্ডলের। বিজেপি কর্মী-সমর্থকরা বলেন, হলদিয়ায় বিজেপির কর্মীরা শুধু নয়, শ্রমিকরাও খুবই বিভ্রান্ত সাংসদ ও বিধায়কের দড়ি টানাটানিতে। এবার দু’পক্ষের এই কাদা ছোঁড়াছুঁড়িতে সবাই বিপাকে পড়েছি।