Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

শ্রীলঙ্কার নৌসেনার হাতে গ্রেপ্তার ৩২ ভারতীয় মৎস্যজীবী

এবার ৩২ জন ভারতীয় মৎস্যজীবীকে রবিবার গ্রেপ্তার করল শ্রীলঙ্কার নৌসেনা। বাজেয়াপ্ত হয়েছে পাঁচটি ট্রলার। ভারতীয় মৎস্যজীবীদের ট্রলার তাদের জলসীমায় ঢুকে পড়েছিল বলে দাবি শ্রীলঙ্কার।

শ্রীলঙ্কার নৌসেনার হাতে গ্রেপ্তার ৩২ ভারতীয় মৎস্যজীবী
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
কলম্বো: এবার ৩২ জন ভারতীয় মৎস্যজীবীকে রবিবার গ্রেপ্তার করল শ্রীলঙ্কার নৌসেনা। বাজেয়াপ্ত হয়েছে পাঁচটি ট্রলার। ভারতীয় মৎস্যজীবীদের ট্রলার তাদের জলসীমায় ঢুকে পড়েছিল বলে দাবি শ্রীলঙ্কার। এক বিবৃতিতে দ্বীপরাষ্ট্রে নৌসেনা জানিয়েছে, মান্নারের উত্তরে বিশেষ অভিযানে নেমেছিল বাহিনী। তখনই ভারতীয় ট্রলারগুলি নজরে আসে।  শ্রীলঙ্কার জলসীমায় বেআইনিভাবে মাছ ধরা হচ্ছিল বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে। ভারতীয় মৎস্যজীবীদের প্রথমে তালাইমান্নার পিয়ের জেটিতে নিয়ে আসা হয়। সেখানে তাঁদের তুলে দেওয়া হয় মান্নারের ফিশারিজ ইনসপেক্টরের হাতে। চলতি বছরে এই নিয়ে ১৩১ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেপ্তার করল দিসানায়েকের দেশ। বাজেয়াপ্ত করা হয়েছে ১৮টি ট্রলার।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ