Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বোলারদের দুষলেন শ্রেয়স

প্রথম সাতটি ম্যাচে অপরাজিত ছিল পাঞ্জাব কিংস। তবে মঙ্গলবার ঘরের মাঠে ছন্দপতন ঘটেছে তাদের। রাজস্থান র‌্যায়লসের বিরুদ্ধে ২২২ রান তুলেও হেরেছে শ্রেয়স আয়ার-ব্রিগেড

বোলারদের দুষলেন শ্রেয়স
  • ৩০ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

নিউ চণ্ডীগড়: প্রথম সাতটি ম্যাচে অপরাজিত ছিল পাঞ্জাব কিংস। তবে মঙ্গলবার ঘরের মাঠে ছন্দপতন ঘটেছে তাদের। রাজস্থান র‌্যায়লসের বিরুদ্ধে ২২২ রান তুলেও হেরেছে শ্রেয়স আয়ার-ব্রিগেড। আর তার জন্য বোলারদেরই দুষলেন ক্যাপ্টেন। ম্যাচের পর শ্রেয়সের মন্তব্য, ‘স্কোরবোর্ডে যথেষ্ট রান ছিল। তাই ব্যাটারদের প্রশংসা করতে হবে। তবে বোলিংয়ে পরিকল্পনার সঠিক বাস্তবায়ন হয়নি। সেই কারণেই হারতে হল। অবশ্য চলতি আসরে এটা আমাদের প্রথম হার। এর আগে আমরাও দুশোর বেশি রান তাড়া করে একাধিক ম্যাচ জিতেছি। তাই চিন্তার কিছু নেই। পরের ম্যাচে ভুলক্রুটি শুধরে আরও শক্তিশালী হয়ে নামব।’ পাশাপাশি বিপক্ষ দলেরও প্রশংসা শোনা গিয়েছে পাঞ্জাব অধিনায়কের মুখে। তিনি বলেন, ‘ফেরেইরা ও শুভমকে কৃতিত্ব দিতেই হবে। মিডল অর্ডারে ওদের জুটিটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াল।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ