Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

শ্রদ্ধার ‘নাগিন’ রূপ

শ্রদ্ধার ‘নাগিন’ রূপ
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ঘোষণা হয়েছিল ২০২০ সালে। অবশেষে ‘নাগিন’ রূপে পর্দায় আসছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। মকর সংক্রান্তির দিন শুরু হল ‘নাগিন’ ছবির শ্যুটিং। প্রযোজক নিখিল দ্বিবেদী সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন। ভারতের ঐতিহ্য ও পুরাণের উপর ভিত্তি করে লেখা হবে চিত্রনাট্য। ছবিটি নিয়ে প্রথম থেকেই ভীষণ উছ্বসিত ছিলেন শ্রদ্ধা। সমাজমাধ্যম বার্তায় তা প্রতিফলিত হয়। যদিও ২০২০-এর পর থেকে আর তেমন চর্চা হয়নি এই ছবি নিয়ে। গত বছর শেষের দিকে এক সাক্ষাৎকারে প্রযোজক আশ্বাস দিয়েছিলেন শীঘ্রই এই ছবির শ্যুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কথা রাখলেন তিনি। তবে প্রথম দিনই সেটে শ্রদ্ধা ছিলেন কি না, তা স্পষ্ট নয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ