Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ঐতিহাসিক প্রেক্ষাপটে শ্রদ্ধা

সতীদাহ প্রথার প্রেক্ষাপটে তৈরি হচ্ছে ছবি। সেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে। কেবল অভিনয় নয়, বলিউডের এই ছবিতে সৃজনশীল প্রযোজক হিসেবেও দেখা যাবে শ্রদ্ধাকে।

ঐতিহাসিক প্রেক্ষাপটে শ্রদ্ধা
  • ১৫ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

সতীদাহ প্রথার প্রেক্ষাপটে তৈরি হচ্ছে ছবি। সেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে। কেবল অভিনয় নয়, বলিউডের এই ছবিতে সৃজনশীল প্রযোজক হিসেবেও দেখা যাবে শ্রদ্ধাকে। আপাতত ছবির নাম ঠিক হয়েছে ‘পাহাড়পাঙ্গিরা’। শোনা যাচ্ছে, ‘তুম্বাদ’ খ্যাত পরিচালক রাহি অনিল বারভে এই ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন। সতীদাহের প্রেক্ষাপটে চিত্রনাট্যে রূপকথা ও পৌরাণিক লোককথা সহ নানা আঙ্গিকও মেশাচ্ছেন পরিচালক। সঙ্গে থাকবে নারীশক্তির জয়গান। বর্তমানে একটি সিরিজের কাজে ব্যস্ত শ্রদ্ধা। এরপর লক্ষ্মণ উতেকারের পরিচালনায় একটি ঐতিহাসিক ছবিতে তাঁর কাজ করার কথা। তারপরই অনিলের ছবির কাজে যোগ দেবেন শ্রদ্ধা। সবকিছু ঠিক থাকলে আগামী বছর মাঝামাঝি ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ