Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ফের দেরি শ্যুটিংয়ে

ফের সঞ্জয়লীলা বনশালী পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির শ্যুটিংয়ে দেরি। একঝাঁক তারকা থাকায় প্রথম থেকেই শিরোনামে ছবিটি

ফের দেরি শ্যুটিংয়ে
  • ৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ফের সঞ্জয়লীলা বনশালী পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির শ্যুটিংয়ে দেরি। একঝাঁক তারকা থাকায় প্রথম থেকেই শিরোনামে ছবিটি। এ বছর মার্চে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে শ্যুট শেষ করে উঠতে পারেননি ‘পারফেকশনিস্ট’ সঞ্জয়লীলা। এর ফলে বারবার দেরি হচ্ছে শ্যুট শেষ করতে। সম্প্রতি পরিচালক জানিয়েছিলেন, মাত্র ১০ শতাংশ শ্যুটিং বাকি। আলিয়া ভাট নিজের অংশের শ্যুট ইতিমধ্যে শেষ করেছেন। বাকি রয়েছে ভিকি কৌশল ও রণবীর কাপুরের অংশ। তবে দু’জনের হাতেই রয়েছে মেগা বাজেটের প্রজেক্ট। রণবীর ব্যস্ত ‘রামায়ণ: পার্ট ২’-এর কাজে। সেই ছবির পরিচালক চাইছেন, জুলাইয়ের আগে ছবির শ্যুটিং শেষ করতে। কারণ তারপর ‘রামায়ণ: পার্ট ১’-এর প্রচারে ব্যস্ত হয়ে পড়বে গোটা টিম। এদিকে, ভিকির হাতে রয়েছে ‘মহাবতার’। ফলে হাতে থাকা কাজ শেষ করে তবেই ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর বাকি অংশের শ্যুটিং করতে পারবেন রণবীর ও ভিকি। সেটি কবে, তার অপেক্ষায় ইন্ডাস্ট্রি।

Advertisement
সম্পর্কিত সংবাদ