Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

শান্তিনিকেতনে দুর্ঘটনায় জখম শিশুকে হাসপাতালে নিয়ে গেলেন সভাধিপতি

শান্তিনিকেতনে দুর্ঘটনায় জখম শিশুকে হাসপাতালে নিয়ে গেলেন সভাধিপতি
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বোলপুর: শান্তিনিকেতনের রাস্তায় দুর্ঘটনায় জখম ছাত্রকে হাসপাতাল ভর্তি করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। বুধবার শুভম পাল নামে বেসরকারি নার্সরি স্কুলের ওই ছাত্র দুর্ঘটনার কবলে পড়ে। সেইসময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন কাজল। ভিড় দেখে তিনি চালককে গাড়ি থামানোর নির্দেশ দেন। ওই খুদে পড়ুয়াকে বিশ্বভারতীর পিয়ারসন মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করেন সভাধিপতি। ‌ 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে সিউড়ির পুরন্দরপুরে একটি অনুষ্ঠান যোগ দেওয়ার পর নানুরের খুঁজুটিপাড়া যাচ্ছিলেন কাজল। আচমকা শান্তিনিকেতনের রাস্তায় ভিড় দেখে তিনি গাড়ি থামান। স্কুল থেকে ফেরার পথে ওই রাস্তায় চলন্ত সাইকেলে পা ঢুকে যায় ওই খুদে পড়ুয়ার। আচমকা এই ঘটনায় কী করবেন বুঝতে পারছিলেন না তার মা। স্থানীয় বাসিন্দারা ভিড় জমান। খুদের কান্নাকাটি দেখে তড়িঘড়ি জেলা সভাধিপতি তাকে হাসপাতালে ভর্তি করেন। কাজল বলেন, ওই খুদে পড়ুয়ার পা থেকে রক্ত ঝরছিল। তা দেখে হাসপাতালে নিয়ে যাই।
এদিনই চণ্ডীদাস মহাবিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজল শেখ। মঞ্চে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তাঁকে ব্রোঞ্জের সিংহ মূর্তি তুলে দেওয়া হয়। কাজল বলেন, যেখানে অন্যায় অবিচার অত্যাচার হবে সেখানেই আমি সিংহের মতো ঝাঁপিয়ে পড়ব। 
Advertisement
সম্পর্কিত সংবাদ