Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

শুনানিতে গরহাজির অভিযুক্তরা, দুই  জেল সুপারের   কাছে রিপোর্ট তলব

নির্দেশ সত্ত্বেও গুরুত্বপূর্ণ কয়েকটি মামলার শুনানিতে অভিযুক্তদের হাজির না করানোয় দমদম ও বনগাঁ জেলের সুপারের কাছে রিপোর্ট তলব করল আদালত।

শুনানিতে গরহাজির অভিযুক্তরা, দুই  জেল সুপারের   কাছে রিপোর্ট তলব
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্দেশ সত্ত্বেও গুরুত্বপূর্ণ কয়েকটি মামলার শুনানিতে অভিযুক্তদের হাজির না করানোয় দমদম ও বনগাঁ জেলের সুপারের কাছে রিপোর্ট তলব করল আদালত। সম্প্রতি বনগাঁ আদালতের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক প্রদীপকুমার অধিকারী ওই আদেশ দিয়েছেন। চলতি মাসেই রিপোর্ট জমা দেওয়ার কথা। আদালত সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে খুন ও খুনের চেষ্টা সংক্রান্ত কয়েকটি মামলা শুনানির জন্য ওঠে বনগাঁর ওই আদালতে। তখন দেখা যায়, অভিযুক্তরা গরহাজির। বিচারক আদালত কর্মীদের কাছে জানতে চান, জেলের তরফে কোনও রিপোর্ট কোর্টে জমা পড়েছে কি না? কিন্তু জানা যায়, দুই জেল থেকে অভিযুক্তদের কেন কোর্টে হাজির করা সম্ভব হয়নি, তা নিয়ে রিপোর্ট জমা পড়েনি। এদিকে, পর পর এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় মামলার শুনানি। স্থগিত রাখতে হয় বিচার। এরপরই ক্ষোভ প্রকাশ করে বিচারক সংশ্লিষ্ট দুই জেলের সুপারের কাছে রিপোর্ট তলব করেন। সরকারি আইনজীবীদের একাংশের বক্তব্য, এমনিতেই উচ্চ আদালত দ্রুত মামলা নিষ্পত্তির জন্য নিম্ন আদালতকে বার বার বলছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ