Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

শুনানি চলাকালীন আত্মহত্যার চেষ্টা বিচারাধীন বন্দির, হাওড়ার আদালতে হুলস্থূল

শুনানি চলাকালীন আত্মহত্যার চেষ্টা বিচারাধীন বন্দির, হাওড়ার আদালতে হুলস্থূল
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হাওড়া: হাওড়া জেলা আদালতে শুনানি চলাকালীন আত্মহত্যার চেষ্টা করলেন এক বিচারাধীন বন্দি। গুরুতর আহত অবস্থায় তাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আজ, বুধবার দুপুরে এই ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় আদালত চত্বরে। কী ভাবে ওই বন্দি ব্লেড নিয়ে আদালতে প্রবেশ করলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন।
Advertisement
আদালত সূত্রে খবর, বুধবার দুপুর একটা নাগাদ আদালতের দ্বিতীয় অতিরিক্ত দায়রা বিচারকের এজলাসে একটি মামলার শুনানি চলছিল। সেই সময়ে কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন অন্য একটি মামলার বিচারাধীন ওই বন্দি। তার নাম মঙ্গেশ বাদলিয়া যাদব। চলতি বছরের মে মাসে হাওড়া স্টেশনে এক মহিলাকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে মঙ্গেশ। গোলাবাড়ি থানার পুলিস তাকে গ্রেপ্তার করে। এরপর তার ঠাঁই হয় হাওড়া জেলা সংশোধনাগারে। বুধবার তাঁর এই মামলারও শুনানি ছিল। সূত্রের খবর, কাঠগড়ায় দাঁড়িয়ে আচমকাই সে পকেট থেকে একটি ব্লেড বের করে নিজের গলায় চালিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে মঙ্গেশ। এরপরই আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গেশকে সেখান থেকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই সে চিকিৎসাধীন। কিন্তু কী ভাবে মঙ্গেশ ব্লেড নিয়ে আদালতের ভিতরে প্রবেশ করল, তা নিয়ে উঠছে প্রশ্ন। পাশাপাশি এই ঘটনায় পুলিসি গাফিলতিরও অভিযোগ উঠেছে।
সম্পর্কিত সংবাদ