Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

শিমুরালিতে ভোজ্য তেল সহ আটক ১

শিমুরালিতে ভোজ্য তেল সহ আটক ১
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কল্যাণী: চাকদহ থানার শিমুরালির কালীতলা এলাকায় সোমবার গোপন সূত্রে খবর পেয়ে একটি তেলের গোডাউনে হানা দেয় পুলিস ও জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। সেখান থেকে বেশ কয়েকটি ভোজ্য তেল ভর্তি টিন বাজেয়াপ্ত করার পাশাপাশি এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এদিন দুপুর বারোটা থেকে প্রায় বিকেল পাঁচটা পর্যন্ত ওই গোডাউনে তল্লাশি চালান আধিকারিকরা। সেখান থেকে নামীদামি কোম্পানির বেশ কয়েক টিন ভোজ্য তেল বাজেয়াপ্ত করা হয়। পুলিস জানিয়েছে, সব তেল পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ