Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শিল্পসেতু নির্মাণ করতে সরানো হবে জবরদখলকারীদের

শিল্পসেতু নির্মাণ করতে সরানো হবে জবরদখলকারীদের
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: দামোদর নদের উপর শিল্পসেতু তৈরি করতে বেশকিছু জবরদখলকারীদের সরানো হবে। তাঁদের নোটিস দেওয়া হচ্ছে। নিজেরা না সরলে প্রশাসন পদক্ষেপ নেবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শিল্পসেতুর জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। অর্থদপ্তরের ছাড়পত্র পাওয়া গেলেই কাজ শুরু হবে। আধিকারিকদের দাবি, এই দপ্তরের ছাড়পত্র পাওয়া সময়ের অপেক্ষামাত্র। শিল্প সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেতুর শিলান্যাস করতে পারেন। তেমনটা ইঙ্গিত পেয়ে প্রশাসন তোড়জোড় শুরু করেছে। অনেকটা নিবেদিতা সেতুর আদলে সেটি তৈরি হবে। বিশাল বিশাল কেবল ব্যবহার করা হবে সেতুতে। চার লেনের সেতুতে যান চলাচল গতি পাবে। ইডেন ক্যানেলের উপরে থাকা সেতুও সংস্কার করা হবে। সেই কাজও শিল্প সম্মেলনের পরই শুরু হতে পারে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ