Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

শিল্পের সমাধান শিবির কল্যাণীতে

শিল্পের সমাধান শিবির কল্যাণীতে
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কল্যাণী: ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগীদের উৎসাহিত করতে কল্যাণীতে সোমবার শুরু হয়েছে দু’দিনের শিবির। কল্যাণী মহকুমা শাসকের কার্যালয়ের সামনে ‘শিল্পের সমাধান’ শীর্ষক এই শিবিরের উদ্বোধন করেন নদীয়ার অতিরিক্ত জেলাশাসক সৈকত গঙ্গোপাধ্যায়। দুয়ারে সরকার ধাঁচের এই শিবিরে কল্যাণী মহকুমার বিভিন্ন ক্ষুদ্র শিল্পোদ্যোগীরা অংশ নিয়েছেন। এক ছাতার তলায় শিল্পোদ্যোগীদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য বিদ্যুৎ, জমি, দমকল বিভাগ সহ ব্যাঙ্কের স্টলও ছিল শিবিরে। মোট ২৪টি স্টলের ব্যবস্থা করা হয়েছে। কল্যাণীর মহাকুমা শাসক অভিজিৎ সামন্ত বলেন, রাজ্য সরকারের উদ্যোগে ডিসেম্বর মাসটি এমএসএমই মাস হিসেবে চিহ্নিত হয়েছে। তারই অঙ্গ হিসেবে এই শিবিরের আয়োজন করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ