Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

শ্লীলতাহানির অভিযোগে ধৃত বৃদ্ধ

শ্লীলতাহানির অভিযোগে ধৃত বৃদ্ধ
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, লালবাগ: প্রতিবেশী দুই নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে পুলিস এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মাইনুল শেখ। ভগবানগোলা থানা এলাকার ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। দুই নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। জানা গিয়েছে, রবিবার সকালে অভিযুক্ত বৃদ্ধ মাঠে চাষের কাজ করছিল। সেই সময় প্রতিবেশী দুই নাবালিকা ওই পথ দিয়ে যাচ্ছিল। অভিযোগ, ওই বৃদ্ধ দুই নাবালিকাকে চকোলেটের প্রলোভন দিয়ে ডেকে শ্লীলতাহানির চেষ্টা করে।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ