Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

শ্লীলতাহানির অভিযোগ

দুই প্রতিবেশীর মধ্যে বাকবিতণ্ডা। আর সেই ঘটনা ঘিরে হাতাহাতিতে জড়াল দুই পরিবার। রবিবার এ নিয়ে উত্তেজনা ছড়ায় শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি পঞ্চায়েতের আক্রারহাট বাজার সংলগ্ন এলাকায়।

শ্লীলতাহানির অভিযোগ
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, শীতলকুচি: দুই প্রতিবেশীর মধ্যে বাকবিতণ্ডা। আর সেই ঘটনা ঘিরে হাতাহাতিতে জড়াল দুই পরিবার। রবিবার এ নিয়ে উত্তেজনা ছড়ায় শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি পঞ্চায়েতের আক্রারহাট বাজার সংলগ্ন এলাকায়।
Advertisement
এদিন বড় গদাইখোড়া গ্রামের পুলিন ভুঁইমালি ও দ্বিতীয় খণ্ড কুর্শামারি গ্রামের হলেশ্বর ভুঁইমালির পরিবার হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পুলিন ভুঁইমালির স্ত্রী মেনকা ভুঁইমালির অভিযোগ, সকালে প্রতিবেশী শুক্লা ভুঁইমালি আমাদের গালিগালাজ করে। নাতনি প্রতিবাদ করলে তাকে মারধর  করে। পরে তার দুই ছেলে এসে নাতনিকে মারধর ও শ্লীলতাহানি করে। বিষয়টি দেখে প্রতিবেশী সাইনাবানু নাতনিকে বাঁচাতে গেলে তাকেও মারধর করে। শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর পুলিসে লিখিত অভিযোগ জানিয়েছি। 
যদিও অভিযোগ অস্বীকার করে শুক্লা ভুঁইমালির পাল্টা অভিযোগ, এদিন বাড়ি যাওয়ার সময় প্রতিবেশী মেনকা ভুঁইমালির নাতনির সঙ্গে কথা কাটাকাটি হয়। এরপরই তার পরিবারের সদস্যরা আমাকে মারধর করে। এবিষয়ে পুলিসে অভিযোগ জানিয়েছি। পুলিস ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিক। এই ব্যাপারে শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো জানান, ঘটনার তদন্ত হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ