Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্লীলতাহানি কাণ্ডে তন্ময়ের আগাম জামিন 

শ্লীলতাহানি কাণ্ডে তন্ময়ের আগাম জামিন 
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগ থেকে আগেই অব্যাহতি দিয়ে সাসপেনশন তুলে নিয়েছিল দল। এবার কলকাতা হাইকোর্টেও আগাম জামিন পেলেন সিপিএমের বর্ষীয়ান নেতা তন্ময় ভট্টাচার্য। শ্লীলতাহানীর অভিযোগে বরাহনগর থানায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ৪৮২ (২) ধারায় মামলা রুজু হয় তাঁর বিরুদ্ধে। মঙ্গলবার ১০ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তর বেঞ্চ। তাঁর আগাম জামিন মঞ্জুর করেছেন বলে খবর। শর্ত সাপেক্ষে আদালত জানিয়েছে, তদন্তের স্বার্থে তন্ময় ভট্টাচার্যকে থানায় নিয়মিত হাজিরা দিতে হবে। তদন্তে সহযোগিতা করতে হবে।   
Advertisement
সম্পর্কিত সংবাদ