Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্লীলতাহানি: ধৃত অভিযুক্ত শিক্ষক

শ্লীলতাহানি: ধৃত অভিযুক্ত শিক্ষক
  • ২২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বসিরহাট: গৃহশিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। তার জেরে গ্রেপ্তার শিক্ষক সঞ্জিত বিশ্বাস। জানা গিয়েছে, স্বরূপনগরের সীমান্তবর্তী কৈজুরি এলাকায় দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেন সঞ্জিত। রবিবার সন্ধ্যায় টিউশনি পড়াচ্ছিলেন তিনি। তখন হঠাৎ লোডশেডিং হয়। সেই সুযোগে তিনি এক নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানি করেন বলেই অভিযোগ। ঘটনা বুঝতে পেরে ছাত্রীটি চেঁচামেচি শুরু করে। পরে স্বরূপনগর থানায় শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে পুলিস স্বরূপনগরের কৈজুরি কলবাজার থেকে ওই গৃহশিক্ষককে গ্রেপ্তার করে।-নিজস্ব চিত্র
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ