Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়িতে শপিংমল তৈরির কাজের উদ্বোধন 

রবিবার শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের বানেশ্বর মোড়ে দ্বারিকাগ্রুপ নতুন গণপতি দ্বারিকা গ্যালারিয়া নামে নতুন মলের কাজের উদ্বোধন হল। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বারিকা গ্রুপের পরিচালক দীপককুমার আগরওয়াল, মৃণাল আগরওয়াল, নরেশকুমার আগরওয়াল এবং ডঃ জিবি দাস।

শিলিগুড়িতে শপিংমল তৈরির কাজের উদ্বোধন 
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি:  রবিবার শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের বানেশ্বর মোড়ে দ্বারিকাগ্রুপ নতুন গণপতি দ্বারিকা গ্যালারিয়া নামে নতুন মলের কাজের উদ্বোধন হল। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বারিকা গ্রুপের পরিচালক দীপককুমার আগরওয়াল, মৃণাল আগরওয়াল, নরেশকুমার আগরওয়াল এবং ডঃ জিবি দাস। 
Advertisement
দীপক আগরওয়াল এক সাংবাদিক সম্মেলনে জানান, এটি মলের আদলে তৈরি করা হচ্ছে। ছোট-বড় মিলিয়ে ১৪০টি দোকান রয়েছে। জি প্লাস ৭, এই ভবনে ৮টি লিফট, দুটি সার্ভিস লিফট, চারটি সিঁড়ি, এসকেলেটর, টয়লেট, উচ্চ ক্ষমতাসম্পন্ন পার্কিং রয়েছে। তিনি বলেন, সেখানে নিজস্ব ব্যবসা শুরু করার জন্য কম খরচে লোকেদের দোকান খোলার ব্যবস্থা করা হবে।  নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ