Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়িতে ইএসজেড নিয়ে পুরসভার বৈঠক

শিলিগুড়িতে ইকো সেন্সেটিভ জোন (ইএসজেড) নিয়ে জটিলতা কাটাতে বৈঠক করল পুরসভা। শুক্রবার পুরভবনে ওই বৈঠক হয়। সেখানে দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল, শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ বনদপ্তর ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা ছিলেন।

শিলিগুড়িতে ইএসজেড নিয়ে পুরসভার বৈঠক
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়িতে ইকো সেন্সেটিভ জোন (ইএসজেড) নিয়ে জটিলতা কাটাতে বৈঠক করল পুরসভা। শুক্রবার পুরভবনে ওই বৈঠক হয়। সেখানে দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল, শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ বনদপ্তর ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা ছিলেন। পরে মেয়র বলেন, ইএসজেড নিয়ে উদ্ভুত বিভিন্ন সমস্যা, পরিবেশরক্ষা, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ, চা শিল্পের উন্নয়ন প্রভৃতি বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে। ইএসজেডের সীমানা নির্ধারণ নিয়ে জটিলতা শীঘ্রই কাটবে বলেই আশা করছি। 
Advertisement
প্রসঙ্গত, মহানন্দা অভয়ারণ্য সংলগ্ন পাঁচ কিমি এলাকা ইএসজেড হিসেবে প্রথমে চিহ্নিত করে কেন্দ্রীয় সরকার। তা কমিয়ে এক কিমি করার দাবি ওঠে। পুরসভা সহ বিভিন্ন মহলের দাবির ভিত্তিতে ইএসজেডের এলাকা কমিয়ে এক কিমি করার প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠায় রাজ্য। তাতে সায় দিয়ে কেন্দ্রীয় সরকার একটি খসড়া প্রকাশ করে। এরপই চা বাগান মালিকরা সেই বাগানের কাছে ইএসজেডের এলাকা কমিয়ে ৫০০ মিটার করার দাবি তোলেন। সেই দাবি নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ