Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়িতে বাজারের জঞ্জাল নিয়মিত সাফাই করতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক পুরসভার

শিলিগুড়ি শহরের বিভিন্ন বাজারে নিয়মিত জঞ্জাল সাফাই করতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করল পুরসভা। বুধবার তারা পুরভবনে বিভিন্ন বাজারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। পুরসভা সূত্রে জানা গিয়েছে, বাজারগুলিতে কঠিন ও পচনশীল বর্জ্য একসঙ্গে রাখা হচ্ছে।

শিলিগুড়িতে বাজারের জঞ্জাল নিয়মিত সাফাই করতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক পুরসভার
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ি শহরের বিভিন্ন বাজারে নিয়মিত জঞ্জাল সাফাই করতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করল পুরসভা। বুধবার তারা পুরভবনে বিভিন্ন বাজারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। পুরসভা সূত্রে জানা গিয়েছে, বাজারগুলিতে কঠিন ও পচনশীল বর্জ্য একসঙ্গে রাখা হচ্ছে। যারফলে, জঞ্জাল সাফাই অভিযান মার খাচ্ছে। তাই ব্যবসায়ীদেরকে কঠিন ও পচনশীল বর্জ্য পৃথকভাবে রাখার কথা বলা হয়েছে। এজন্য বাজারে জঞ্জাল মজুতের ড্রাম ও ট্রলি দেওয়া হবে।
Advertisement
প্রসঙ্গত, শহরের বাজারগুলি থেকে নিয়মিত জঞ্জাল সাফাই হচ্ছে না। মঙ্গলবার দীনবন্ধু মঞ্চে পুরসভার একটি কর্মশালায় এমন অভিযোগ করেন পুরচেয়ারম্যান প্রতুল চক্রবর্তী। সভায় সিদ্ধান্ত অনুসারে এদিন পুরসভা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ