Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়িতে আগুনে পুড়ল দু’টি বাড়ি

শিলিগুড়িতে আগুনে পুড়ল দু’টি বাড়ি
  • ২৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: আগুনে পুড়ে ছাই হল দু’টি বাড়ি। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় শিলিগুড়ির জ্যোতিনগরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় আচমকা একটি বাড়িতে আগুন লাগে। তা দ্রুত আরএকটি বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দু’টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। তারা দীর্ঘক্ষণ ধরে চেষ্টা চালিয়ে আগুন নেভায়। ঘটনার জেরে দু’টি বাড়ির প্রায় ছ’জন সদস্য গৃহহীন হয়ে পড়েছেন। তাঁরা প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। স্থানীয় বাসিন্দারা বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গেই মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েন তাঁরা। ঘর থেকে অনেক আসবাবপত্র ও মজুত খাবার বের করতে পারেননি ক্ষতিগ্রস্তরা। সম্ভবত শট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকল বাহিনী জানিয়েছে, স্থানীয়দের সহযোগিতায় বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নেভানো হয়েছে। তবে, আগুন লাগার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ