Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

শিয়ালদহে ফুলের দোকানে আগুন

শিয়ালদহে ফুলের দোকানে আগুন
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিয়ালদহ স্টেশন সংলগ্ন ফ্লাইওভারের নীচে ফুলের দোকানে বৃহস্পতিবার রাতে হঠাৎ আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর নেই। খবর পেয়ে দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, আগুন আপাতত নিয়ন্ত্রণে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আগুনে পাঁচ থেকে ছ’টি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। কিন্তু আগুন লাগার কারণ জানা যায়নি। রাতের এই অগ্নিকাণ্ডের জেরে বাড়ি ফেরার পথে নিত্যযাত্রীরা বিপাক পড়েন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ