Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শক্তিপুরে ঝোপ থেকে নিখোঁজ বৃদ্ধের দেহ উদ্ধার

শক্তিপুরে ঝোপ থেকে নিখোঁজ বৃদ্ধের দেহ উদ্ধার
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: শুক্রবার সকালে ঝোপের ভিতর থেকে এক বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি শক্তিপুর থানার বাজারসৌ এলাকার। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম তাসের শেখ(৬৭)। তিনি শক্তিপুরের ভাঙাপাড়া গ্রামের বাসিন্দা। পুলিস দেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠায়।
Advertisement
জানা গিয়েছে, গত এক সপ্তাহ ধরে তাসের সাহেব নিখোঁজ ছিলেন। পরিবারের সঙ্গে অশান্তি করে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। এদিন বাজারসৌ এলাকা থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
শক্তিপুর থানার এক পুলিস আধিকারিক বলেন, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ