Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

শক্তিগড়ে চারচাকা গাড়ির লক ভেঙে ঢুকল যুবক, চাঞ্চল্য

শক্তিগড়ে চারচাকা গাড়ির লক ভেঙে ঢুকল যুবক, চাঞ্চল্য
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: শুক্রবার সকালে শক্তিগড়ের স্বস্তিপল্লির কাছে এক যুবক চারচাকা গাড়ির লক ভেঙে ঢুকে যায়। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। স্থানীয়রা গাড়িটি ঘিরে ধরে। ওই যুবককে শক্তিগড় থানার পুলিসের হাতে তুলে দেওয়া হয়। গাড়ির মালিক উত্তম নিয়োগী বলেন, ওই যুবক কখন লক ভেঙে ভিতরে ঢোকে তা কেউই দেখেনি। স্কুলে যাওয়ার জন্য ছেলে গাড়িতে উঠতে যাচ্ছিল। সেই সময় ওই যুবককে দেখে সে চিৎকার করে ওঠে। দুষ্কৃতীর স্রেফ গাড়ির চুরির উদ্দেশ্যে ছিল নাকি তার অন্য কোনও টার্গেট ছিল, তা স্পষ্ট নয়। ওই যুবক কী ভাষায় কথা বলছিল সেটাও বোঝা যাচ্ছিল না। শক্তিগড় থানার পুলিস জানিয়েছে, যুবককে জিজ্ঞাবাদ করা হচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ