Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

শেক্সপিয়ার সরণি থানা এলাকায় রাস্তার মাঝে ধস, চাঞ্চল্য

শেক্সপিয়ার সরণি থানা এলাকায় রাস্তার মাঝে ধস, চাঞ্চল্য
  • ২৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার রাস্তায় ধস! শেক্সপিয়ার সরণি এবং ময়রা স্ট্রিটের সংযোগস্থলে অকল্যান্ড স্কোয়ারের সামনের রাস্তায় ধস নেমেছে। গতকাল, মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে। আজ, শুক্রবার রাত থেকে রাস্তা ঠিক করার কাজ শুরু হবে।
Advertisement
স্থানীয় সূত্রে খবর, এদিন রাতে আচমকা এলাকায় ধস নামায় বেশ খানিকটা জায়গা জুড়ে রাস্তার মাঝে গর্ত তৈরি হয়। গর্তটি ক্রমেই বড় আকার ধারণ করছে। পুলিসের তরফে সেখানে রাস্তার উপর আপাতত লোহার পাটাতন দেওয়া হয়েছে। বর্তমানে তার উপর দিয়েই গাড়ি চলাচল করছে। স্থানীয়দের অভিযোগ, ওই গর্ত মেরামত করতে এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাঁদের আরও অভিযোগ, এই এলাকায় কয়েকটি স্কুল রয়েছে। পড়ুয়ারা নিয়মিত যাতায়াত করে। যে কোনও সময় বড় কোনও দুর্ঘটনা ঘটেযেতে পারে। যদিও কলকাতা পুরসভা জানিয়েছে, পুলিসের তরফে এখনও পর্যন্ত অনুমতি না মেলায় রাস্তা মেরামত করা সম্ভব হয়নি।
Advertisement
সম্পর্কিত সংবাদ