Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

শোকজের চিঠি নিলেন নারায়ণ

শোকজের চিঠি নিলেন নারায়ণ
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অশোকনগরের তৃণমূল বিধায়ক নায়ায়ণ গোস্বামীকে শোজক করল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। শুক্রবার শোকজের চিঠি নারায়ণকে দেওয়া হয়েছে। দলীয় সূত্রে খবর, ১০ দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে তাঁকে। তৃণমূলের বিধানসভা ভিত্তিক শৃঙ্খলারক্ষা কমিটির অন্যতম সদস্য শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে এদিন সাক্ষাৎ করেন নারায়ণ। তখনই তাঁকে চিঠিটি দেওয়া হয়েছে। সম্প্রতি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বিধায়ক নারায়ণ গোস্বামীর কিছু আচরণ ও মন্তব্য দল ভালোভাবে নেয়নি। তার ভিত্তিতেই শোকজ বলে জানা গিয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ