Bartaman Logo
৯ জুন, ২০২৬

অমৃতসরে আততায়ীদের গুলিতে ঝাঁঝরা শিরোমণি অকালি দলের কাউন্সিলর

আততায়ীদের গুলিতে প্রাণ হারালেন শিরোমণি অকালি দলের এক কাউন্সিলর। নিহতের নাম হরজিন্দর সিং। পুলিস সূত্রে জানা গিয়েছে, রবিবার ঘটনাটি ঘটেছে অমৃতসরের চেহেরথা এলাকায়।

অমৃতসরে আততায়ীদের গুলিতে ঝাঁঝরা শিরোমণি অকালি দলের কাউন্সিলর
  • ২৬ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

অমৃতসর: আততায়ীদের গুলিতে প্রাণ হারালেন শিরোমণি অকালি দলের এক কাউন্সিলর। নিহতের নাম হরজিন্দর সিং। পুলিস সূত্রে জানা গিয়েছে, রবিবার ঘটনাটি ঘটেছে অমৃতসরের চেহেরথা এলাকায়। বাইকে চেপে যাওয়ার সময় হরজিন্দরের পিছু নেয় তিন-চারজন আততায়ী। তাঁকে ধাওয়া করার পাশাপাশি গুলিও চালায় আততায়ীরা। গুলিবিদ্ধ অবস্থায় হরজিন্দরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস। অতিরিক্ত ডেপুটি কমিশনার হরপাল সিং রণধাওয়া জানান, হামলার সঙ্গে জড়িত সন্দেহে গোপী, অমিত ও করণ কিরা নামে তিনজনকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। জান্ধিয়ালা গুরুর বাসিন্দা তিনজনই স্থানীয় কৃষ্ণা গ্যাংয়ের সদস্য। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। খুব শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে বলে আশ্বাসও দেন পুলিসকর্তা। এই হামলার তীব্র নিন্দা করেছেন শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল। আপ সরকারের আমলে পাঞ্জাবের আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে বলেও তোপ দাগেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ