Bartaman Logo
৯ জুন, ২০২৬

২৪ ঘন্টার মধ্যে উদ্ধার দুই অপহৃত শিশু, গ্রেপ্তার ৪

ইন্দোরে দুই শিশুকে অপহরণ করে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগে দুই মহিলাসহ চার জনকে শুক্রবার গ্রেপ্তার করল পুলিশ।

২৪ ঘন্টার মধ্যে উদ্ধার দুই অপহৃত শিশু, গ্রেপ্তার ৪
  • ২৪ এপ্রিল, ২০২৬ ১১:০৭
Prefer us on Google

ইন্দোর, ২৪ এপ্রিল:  ইন্দোরে দুই শিশুকে অপহরণ করে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগে দুই মহিলাসহ চার জনকে শুক্রবার গ্রেপ্তার কর পুলিশ। পোষ্য পাইয়ে দেওয়ার নাম করে, ১১ বছরের নৈতিক সোনকর এবং সম্রাট জয়দেবকে অপহরণ করা হয়। ২৪ ঘন্টার মধ্যেই দুই অপহৃত শিশুকে উদ্ধার করল পুলিশ। বিনীত প্রজাপতি (২২), রাধিকা প্রজাপতি (১৯), ললিত সেন (২১) এবং তানিশা সেন (২০) চার অভিযুক্ত গত কয়েকদিন ধরে পালাসিয়া থানা এলাকার একটি পার্কে যাচ্ছিল। এই পার্কেই অপহৃত শিশুরা খেলত। অভিযুক্ত বিনীত ও রাধিকা ভাইবোন, আর ললিত ও তানিশা স্বামী-স্ত্রী। তারা মোবাইলে রাখা কুকুর ও বিড়ালের মতো পোষ্যের ছবি দেখিয়ে নৈতিক এবং সম্রাটের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে।

Advertisement

অভিযুক্তদের মধ্যে একজন মহিলা বৃহস্পতিবার দুই শিশুকে বলে,  তারা শহর ছেড়ে চলে যাচ্ছে এবং সে তার পোষা প্রাণীগুলো দুই বন্ধুকে দিয়ে যেতে চায়। সরল মনে সেই কথা বিশ্বাস করে মহিলার সঙ্গে চলে যায় তারা।

অভিযুক্তরা হোয়াটসঅ্যাপ কলে দুই শিশুর পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের নিরাপদ মুক্তির জন্য ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণকারীরা হুমকি দেয় যে বৃহস্পতিবার রাত ১১টার মধ্যে টাকা না দিলে তারা শিশুদের হত্যা করবে। এরপরেই পুলিশ ২৫ সদস্যের একটি দল গঠন করে, যারা স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ এবং এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তদন্ত শুরু করে। ঘটনাস্থল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে রাজেন্দ্র নগর এলাকার একটি বহুতলের ফ্ল্যাট থেকে দুই শিশুকে উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের। পুলিশ জানিয়েছে, চার অভিযুক্তের কোনো অপরাধের ইতিহাস নেই। তারা সহজে টাকা রোজগারের জন্য শিশুদের অপহরণ করেছিলরাধিকা ও তানিশা একটি ই-কমার্স কোম্পানিতে কাজ করে, আর ললিত একজন ড্রাইভার। অন্যদিকে, বিনীত শেয়ার বাজারে বিনিয়োগ-সংক্রান্ত কাজ করত এবং গত ছয় মাস ধরে সে বেকার।

সম্পর্কিত সংবাদ