Bartaman Logo
৯ জুন, ২০২৬

পথ দুর্ঘটনায় পুড়ল গাড়ি, ঝলসে মৃত তিন

রাজস্থানের পিলানিতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন আট জন। সেখান থেকে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন সকলে। হঠাৎই ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে গাড়িটা।

পথ দুর্ঘটনায় পুড়ল গাড়ি, ঝলসে মৃত তিন
  • ২৪ এপ্রিল, ২০২৬ ১০:০৪
Prefer us on Google

জয়পুর, ২৪ এপ্রিল: রাজস্থানের পিলানিতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন আট জন। সেখান থেকে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন সকলে। হঠাৎই ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে গাড়িটা। ডাম্পারের সঙ্গে ধাক্কা লেগে গাড়িতে আগুন ধরে যায়। সেই আগুনে ঝলসে ৩ জন মারা যান। গুরুতর জখম হন পাঁচ জন।

Advertisement

দুর্ঘটনাটি হামিরওয়াস থানা এলাকার পিলানি-সাদুলপুর সড়কে ঘটেছে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় দমকল ও পুলিশ। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রাও। আহতদের নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তাদের চিকিৎসা চলছে।

এই দুর্ঘটনার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যানজট কমাতে যানবাহনগুলোকে অন্য পথে ঘুরিয়ে দিতে হয়েছিল। আগুনে দেহগুলো পুড়ে যাওয়ায় মৃতদের শনাক্ত করা কঠিন ছিল। পুলিশ সূত্রে খবর, শুধুমাত্র ডিএনএ পরীক্ষার মাধ্যমেই শনাক্তকরণ সম্ভব হবে, যার প্রক্রিয়া শুরু করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছে পুলিশ।

সম্পর্কিত সংবাদ