Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রশ্নের মুখে শিল্পা

মুম্বই পুলিশের প্রশ্নের মুখে পড়লেন অভিনেত্রী শিল্পা শেট্টি। ৬০ কোটি টাকা জালিয়াতির অভিযোগ উঠেছে শিল্পা ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে

প্রশ্নের মুখে শিল্পা
  • ৮ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই পুলিশের প্রশ্নের মুখে পড়লেন অভিনেত্রী শিল্পা শেট্টি। ৬০ কোটি টাকা জালিয়াতির অভিযোগ উঠেছে শিল্পা ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে। এই মামলায় আগেই জেরার মুখে পড়েছেন রাজ। এবার শিল্পাকেও জিজ্ঞাসাবাদ করল পুলিশ। মঙ্গলবার পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখার অফিসাররা শিল্পার বাড়িতে গিয়ে তাঁকে জেরা করেন। জানা গিয়েছে, টানা পাঁচ ঘণ্টা অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁর বয়ান রেকর্ডও করা হয় বলে খবর। শিল্পার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেন সংক্রান্ত নথিও সংগ্রহ করেছে পুলিশ। সেগুলি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। উল্লেখ্য, সেপ্টেম্বরের পর আগামী সপ্তাহে ফের তলব করা হবে রাজকে। আগস্টে এক ব্যবসায়ীর দায়ের করা মামলায় যাবতীয় ঝামেলার সূত্রপাত। ওই ব্যবসায়ী শিল্পা ও রাজের বিরুদ্ধে এফআইআরও দায়ের করেছিলেন। এর জন্য তাঁদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হয়।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ