Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

শহরের আরও ৫ অঞ্চলে অস্থায়ী আলোকসজ্জা

শহরের আরও ৫ অঞ্চলে অস্থায়ী আলোকসজ্জা
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড়দিন, ইংরেজি নববর্ষে পার্ক স্ট্রিট, বো বারাক থেকে শুরু করে শহরের কয়েকটি অঞ্চল আলো দিয়ে সেজে উঠেছে। ইতিমধ্যেই কলকাতা পুরসভা সেই কাজ করেছে। এর পাশাপাশি আরও পাঁচ অঞ্চল আলো দিয়ে সেজে উঠবে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই অঞ্চলকে শীতকালীন উৎসব উপলক্ষ্যে সাজিয়ে তুলতে বলেছেন।চলতি সপ্তাহেই সেই সমস্ত জায়গায় অস্থায়ীভাবে আলো লাগানো হবে। পুরসভা সূত্রে খবর, হাজরা মোড় থেকে যদুবাজার, গোপালনগর থেকে মোমিনপুর মোড়, একবালপুল মোড় মেটারনিটি হোম, তারাতলা থেকে বেহালা চৌরাস্তা ও ঠাকুরপুকুর মোড় থেকে মহাত্মা গান্ধী রোডে থাকা চার্চ পর্যন্ত রাস্তায় আলোকসজ্জা করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ