Bartaman Logo
২৭ মে, ২০২৬

শাহরুখকে খুনের হুমকি! ছত্তিশগড় থেকে গ্রেপ্তার এক আইনজীবী

শাহরুখকে খুনের হুমকি! ছত্তিশগড় থেকে গ্রেপ্তার এক আইনজীবী
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
মুম্বই, ১২ নভেম্বর: ৫০ লক্ষ টাকা চেয়ে অভিনেতা শাহরুখ খানকে খুনের হুমকি! কয়েকদিন আগেই সেই হুমকি বার্তা পৌঁছয় মুম্বই পুলিসের কাছে। যার তদন্তে নেমে ছত্তিশগড়ের রায়পুর থেকে এক আইনজীবীকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম মহম্মদ ফৈজান খান। রায়পুরে তাঁর বাড়ি থেকেই ফৈজানকে গ্রেপ্তার করেছে পুলিস। যদিও তিনি বারবার জানিয়েছেন, তাঁর ফোন কিছুদিন আগেই চুরি হয়ে গিয়েছিল। গত ২ নভেম্বর থানায় এফআইআরও দায়ের করেন। তিনি, শাহরুখকে খুনের হুমকি দেননি। মুম্বই পুলিস সূত্রে জানা গিয়েছে, এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ফৈজানকে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু তিনি হাজিরা দেননি। তাই তাঁকে আজ, মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩০৮(৪) ও ৩৫১ (৩)(৪) ধারায় মামলা দায়ের করেছে মুম্বই পুলিস। বলিউডের বাদশাকে খুনের হুমকি দেওয়া হয়েছে ফৈজানের নামে থাকা ফোন নম্বরটি থেকেই। তাই তাকে প্রাথমিকভাবে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে তদন্ত শুরু হয়েছে। এমনটাই জানিয়েছে মুম্বই পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ