Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

শাহরুখ, অজয়, টাইগারকে সমন

শাহরুখ, অজয়, টাইগারকে সমন
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
শাহরুখ খান, অজয় দেবগণ ও টাইগার শ্রফকে সমন পাঠাল কোটার এক আদালত। একটি পানমশলার সংস্থার বিজ্ঞাপনের মুখ তাঁরা। সেই বিজ্ঞাপনে প্রোডাক্টের কাঁচামাল সম্পর্কে ভুয়ো তথ্য দেওয়া হয়েছে বলে অভিযোগ। এজন্য তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় আদালতে। সেই মামলাতেই তিন অভিনেতাকে সমন পাঠানো হয়েছে বলে খবর। আইনজীবী বিবেক নন্দওয়ানার মাধ্যমে সমাজকর্মী তথা বিজেপি নেতা ইন্দ্রমোহন সিং হানি এই মামলা করেন আদালতে। কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের সেকশন ৮৯-এর অধীনে এই অভিযোগ হয়েছে। তরুণ প্রজন্মকে এই বিজ্ঞাপন ভুল বার্তা দেবে বলে অভিযোগ করা হয়েছে। বিজ্ঞাপনে দাবি করা হয়েছিল, ওই প্রোডাক্টে কেশর ব্যবহার করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, কেশরের বর্তমান দাম আকাশছোঁয়া। এত দামি মশলা দিয়ে তৈরি জিনিস সস্তায় বিক্রি করা হলে নানা প্রশ্ন তৈরি হতে পারে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ