Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

শহরে তিনটি অস্বাভাবিক মৃত্যু

শহরে তিনটি অস্বাভাবিক মৃত্যু
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২৪ ঘণ্টার মধ্যে কলকাতায় তিনটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল। সোমবার রাতে গার্ডেনরিচ থানা এলাকার পাহাড়পুর রোডের বাড়িতে এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম আয়েশা সিদ্দিকি (২১)। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট মেলেনি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস। এছাড়া তারাতলা রোডের ব্রেসব্রিজের কাছে একটি ঘর থেকে মিলেছে এক যুবকের ঝুলন্ত দেহ। তাঁর নাম মুস্তাকিন খা (২৭)। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে তারাতলা থানা। এদিকে লালবাজারের দাবি, সোমবার সন্ধ্যায় তপসিয়া থানা এলাকায় আত্মঘাতী হন এক ব্যক্তি। মৃতের নাম নিতাই দে (৪২)। রাইচরণ পাল রোডের একটি বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিস। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ