Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

শহরে ফের বস্তিতে অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই

শহরে ফের বস্তিতে অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই
  • ২৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাত সকালেই শহরের বুকে ফের বস্তিতে অগ্নিকাণ্ড। ফিফথ ব্যাটেলিয়নের কাছে উল্টোডাঙা স্টেশন সংলগ্ন বস্তিতে আজ, রবিবার আচমকাই আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় পাঁচটি ঝুপড়ি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। দমকলের তৎপরতায় ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসুও। পাঁচটি ঝুপড়ি পুড়ে যাওয়ার পাশাপাশি আগুন নেভানোর জন্য আশপাশের আরও ৭টি ঝুপড়ি ভাঙতে হয়েছে। সব মিলিয়ে মোট ১২টি ঝুপড়ি ক্ষতিগ্রস্ত। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। কোনও হতাহতের খবর নেই। ক্ষতিগ্রস্তদের জন্য স্থানীয় কমিউনিটি হলে থাকা ও খাওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন। স্থানীয়দের দাবি, সবমিলিয়ে ১২টি ঝুপড়ি ক্ষতিগ্রস্ত। যদিও দমকল জানাচ্ছে, ৬টি ঝুপড়ি ক্ষতিগ্রস্ত। কী থেকে আগুন লাগল? তদন্ত করে দেখা হবে বলে দমকল সূত্রে জানা গিয়েছে। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে।
Advertisement
সম্পর্কিত সংবাদ