Bartaman Logo
২৭ মে, ২০২৬

শাহের ইস্তফা চেয়ে কাল পথে কং

শাহের ইস্তফা চেয়ে কাল পথে কং
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফার দাবিতে বৃহস্পতিবার থেকে দেশজুড়ে আন্দোলনে নামছে কংগ্রেস। প্রতিটি ব্লকে হবে বিক্ষোভ কর্মসূচি। দলীয় সূত্রে এমনই জানা গিয়েছে।
Advertisement
আজ, ১ জানুয়ারি শেষ হচ্ছে মনমোহন সিংয়ের মৃত্যুতে সাতদিনের জাতীয় শোক। বৃহস্পতিবার, ২ জানুয়ারি বি আর আম্বেদকরকে অপমান ইস্যুকে সামনে রেখে ময়দানে নামতে চলেছে রাহুল গান্ধীর দল। একইসঙ্গে তুলে ধরা হবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে দলিত নির্যাতনের ঘটনাগুলি। মঙ্গলবার এমনই ইঙ্গিত দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। তিনি বলেন, ‘সংসদে দাঁড়িয়ে আম্বেদকরকে অপমান করছেন অমিত শাহ। আর বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে গত কয়েকদিনে দলিতের ওপর অত্যাচারের নানা ঘটনা সামনে এসেছে।’ মোদি সরকারকে সংবিধান বিরোধী তকমাও দিয়েছেন তিনি। আগামী ২৬ জানুয়ারির পর দেশজুড়ে ‘সংবিধান বাঁচাও রাষ্ট্রীয় পদযাত্রা’ বের করবে কংগ্রেস।
সম্পর্কিত সংবাদ