Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / কলকাতা

শহরে ২ নাবালিকার অস্বাভাবিক মৃত্যু

শহরের দু’প্রান্তে দুই নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হল। তিলজলা ও পঞ্চসায়র থানা এলাকায় ঘটনা দু’টি ঘটেছে। লালবাজার জানিয়েছে, শুক্রবার দুপুরে তিলজলা রোড এলাকায় বাড়ি থেকে এক নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

শহরে ২ নাবালিকার অস্বাভাবিক মৃত্যু
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের দু’প্রান্তে দুই নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হল। তিলজলা ও পঞ্চসায়র থানা এলাকায় ঘটনা দু’টি ঘটেছে। লালবাজার জানিয়েছে, শুক্রবার দুপুরে তিলজলা রোড এলাকায় বাড়ি থেকে এক নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের বয়স ১৭ বছর।  কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে পুলিসের অনুমান, আত্মঘাতী হয়েছে নাবালিকা। যদিও ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। অন্যদিকে, ওইদিনই পঞ্চসায়রের নবদিগন্ত এলাকায় একটি ঘরের ভিতরে ১৩ বছরের নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পঞ্চসায়র থানার পুলিস। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ