২০০১ সালে সংসদ ভবনে জঙ্গি হামলা রুখতে যাঁরা শহিদ হয়েছিলেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার তিনি বলেন, ‘সারা দেশ শহিদদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। তাঁদের সাহস ও নিঃস্বার্থ সেবা সকলকে অনুপ্রাণিত করে।’ এদিন এক্স হ্যান্ডলে রাষ্ট্রপতি লেখেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারা দেশ দৃঢ়সঙ্কল্প। আমাদের দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে।’ ২০০১ সালে সংসদে ভবনে হামলা চালায় লস্কর ও জইশ জঙ্গিরা। তাতে প্রাণ হারান নয়জন। নিরাপত্তারক্ষীদের পাল্টা গুলিতে খতম হয় পাঁচ জঙ্গি।



