Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

শহিদগড় হাইস্কুলে আজ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজ্ঞান মেলার আসর

শহিদগড় হাইস্কুলে আজ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজ্ঞান মেলার আসর
  • ২২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: আজ, বুধবার ময়নাগুড়ি শহিদগড় হাইস্কুলে অনুষ্ঠিত হতে চলেছে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজ্ঞান মেলা। বিজ্ঞান শিক্ষায় ছাত্রছাত্রীদের আগ্রহী করে তোলা এই বিজ্ঞান মেলার মূল উদ্দেশ্য বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে। সকাল থেকে শুরু হতে চলেছে বিজ্ঞান মেলা। স্কুল চত্বরেই মেলার আয়োজন করা হয়েছে। যেখানে ১৩০ জন পড়ুয়া অংশগ্রহণ করবে। থাকছে ছোটবড় মিলিয়ে মোট ৬৫টি মডেল। পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীরা নানান ধরনের সংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের শিক্ষক শিক্ষিকারাও অংশ নিচ্ছেন। 
Advertisement
আজ সকাল ১১টায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। আমন্ত্রণ জানানো হয়েছে ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডু, থানার আইসি সুবল ঘোষ সহ ময়নাগুড়ির শিক্ষাবিদ এবং গুণীজনদের। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা তাদের হাতের তৈরি বিজ্ঞানের বিভিন্ন মডেল নিয়ে আসবেন। 
ময়নাগুড়ির শহিদগড় হাইস্কুলে ছাত্রছাত্রী ৮৭৫ জন। স্কুলের স্থায়ী শিক্ষক শিক্ষিকা ২১ জন। পার্শ্বশিক্ষক আটজন। চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা আছেন তিনজন। স্কুল পরিচালন সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন মনোজ রায়। 
স্কুলের প্রধান শিক্ষক সুব্রত ভাদুড়ী বলেন, আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের হাতে-কলমে আমরা শিক্ষা প্রদান করে থাকি। সেটা বিজ্ঞান বিষয়ে যেমন হয়, তেমনই কৃষি বিষয়েও। আমাদের স্কুলের নিজস্ব বাগান রয়েছে যা ছাত্রছাত্রীরা পরিচর্যা করে। বিজ্ঞান মেলার মূল উদ্দেশ্যই হল বিজ্ঞান শিক্ষায় ছাত্রছাত্রীদের আগ্রহ করে তোলা। আমাদের স্কুলে মোবাইল রিপেয়ারিং এবং প্লাম্বিং এই দু’টি বিষয়ে ভোকেশনাল কোর্স করানো হচ্ছে। স্কুলে ডিজিটাল ক্লাসরুমের ব্যবস্থাও রয়েছে। পড়ুয়ারা তাদের হাতে তৈরি বিজ্ঞানের বিভিন্ন মডেল সকলের সামনে তুলে ধরবে। পড়ুয়ারাই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ