Bartaman Logo
২৭ মে, ২০২৬

শীঘ্রই দিল্লি থেকে বন্দে ভারতে যাওয়া যাবে জম্মু

শীঘ্রই দিল্লি থেকে বন্দে ভারতে যাওয়া যাবে জম্মু
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রের মোদি সরকারের পাখির চোখ এখন জম্মু-কাশ্মীর। সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন যে, নর্দার্ন রেলের আওতায় রেলের নতুন ডিভিশন হচ্ছে জম্মু। এবার শোনা যাচ্ছে, স্লিপার চালুর আগেই জম্মুতে পৌঁছে যেতে পারে বন্দে ভারত ট্রেন। দিল্লি-অমৃতসর বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রাপথ সম্প্রসারণ করে তা জম্মু পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে এই সংক্রান্ত ঘোষণা হতে চলেছে বলে সূত্রের খবর। 
Advertisement
বছরখানেক আগে চালু হয় দিল্লি-অমৃতসর বন্দে ভারত। বর্তমানে দিল্লি থেকে অমৃতসর পৌঁছতে এটি সময় নেয় সাড়ে পাঁচ ঘণ্টা। সেই চেয়ার কার ট্রেনই জম্মু পর্যন্ত চালানো হবে বলে খবর। তবে অমৃতসর থেকে জম্মু পর্যন্ত পৌঁছতে কত সময় লাগবে, সেই ব্যাপারে কিছু জানা যায়নি। পাশাপাশি এই রুটের স্টপেজ নিয়েও এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি রেলমন্ত্রক। চলতি মাসের শেষে অথবা আগামী মাসের গোড়ায় দিল্লি-শ্রীনগর রুটে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চালানো হবে। তা ঘিরে ইতিমধ্যেই প্রবল উৎসাহ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে ওই স্লিপার ট্রেন চালুর আগেই জম্মু পর্যন্ত বন্দে ভারত ট্রেন চালানোর সিদ্ধান্তকে আকর্ষণীয় বলেই মনে করছেন রেলযাত্রীদের একটি অংশ। দিল্লি-কাটরা রুটে ইতিমধ্যেই চালু আছে বন্দে ভারত এক্সপ্রেস। মাতা বৈষ্ণোদেবী দর্শনের জন্য এই ট্রেনকেই বেছে নিচ্ছেন রেলযাত্রীরা।
সম্পর্কিত সংবাদ